ভোলায় পুলিশের বার্ষিক কর্মসম্পাদনা চুক্তি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলায় পুলিশের বার্ষিক কর্ম সম্পাদনা চুক্তি বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টায় ভোলা জেলা পুলিশ লাইন্সে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলি সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় জেলা পুলিশের এপিএ কমিটির ২০২০-২০২১ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) এর নির্ধারিত কর্মসম্পাদন সূচকের বিষয়ে সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) এর নির্ধারিত কর্মসম্পাদন সূচক বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান, পুলিশ পরিদর্শক (ক্রাইম এন্ড অপস) মোঃ এনামুল হক খান সহ সকল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও স্টেট অফিসার সহ জেলা পুলিশের এপিএ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।