চরফ্যাশনে মুক্তিযোদ্ধা বাবুলের ইন্তেকাল

ভোলার চরফ্যাশন উপজেলা মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি—-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। রবিবার সকাল ৮টার দিকে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে চরফ্যাশন হাসপাতালে শেষ নি:শ^াস ত্যাগ করেন। ৪ জানুয়ারী সোমবার সকাল সাড়ে ৯টায় সরকারি কলেজ মসজিদের সামনে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পরিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
