সর্বশেষঃ

ভোলার ইলিশায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগ এর উদ্যােগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে ইলিশা পাকার মাথাস্থ আওয়ামীলীগ অফিসে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতার ইতিহাস সংক্ষেপে তুলে ধরেন এবং ৭১ সালের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানান।
ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব শাহজাহান বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাসান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, সাধারণ সম্পাদক আমির হোসেন বাবুল, সহ সভাপতি মিয়া মোঃ হোসেন, উপজেলা আওয়ামীলীগ এর সহ দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ছোটনপ্রমুখ।
এ ছাড়াও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মাষ্টার রফিকুল ইসলাম।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।