সর্বশেষঃ

হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গতকাল শুক্রবার দিবাগত রাতে ড্রোনটি নামানো হয়েছে।

শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আইআরআইবি। আইআরজিসির বিবৃতিতের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত হরমুজে মোট ৫৮টি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে।

আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে এমকিউ-৯ ড্রোনটি আটকে দিয়ে ধ্বংস ও ভূপাতিত করা হয়েছে।

এমকিউ-৯ ড্রোন বা মার্কিন সমরাস্ত্র নির্মাণ কোম্পানি জেনারেল অ্যাটমিকস নির্মিত একটি অত্যাধুনিক, দীর্ঘপাল্লার ও চালকবিহীন সামরিক আকাশযান (ইউএভি)। এটির পুরো নাম জেনারেল অ্যাটমিক্স এমকিউ-৯ রিপার ড্রোন।

নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্ভুল হামলায় দক্ষতার জন্য এই ড্রোন মার্কিন সমরাস্ত্র ভাণ্ডারের বেশ গুরুত্বপূর্ণ সম্পদ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।