সর্বশেষঃ

দগ্ধ

মুন হোসেন

 

আমি যখন পুড়ে মরবো
তুমি তখন অলস চোখে
আমার দিকে তাকিয়ে থাকবে
অত্যন্ত উদাস একটা ভঙ্গীতে কিছুটা নিষ্ঠুরতা মিশিয়ে,
যেন দগ্ধ হয়ে মরলেই আমি কি?
আমি তো নষ্ট কবিতা !

আমি একটুও রাগ করবো নাহ
তোমার প্রতি,
তোমার তাকিয়ে থাকার কবি কবি ভঙ্গী
আমি বড্ড ভালোবাসি।

আরও পড়ুন

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।