সর্বশেষঃ

মুগ ডালের ঔষুধী গুণাগুণ

মোঃ মহিউদ্দিন,
প্রভাষক, ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজ
মুগডাল পছন্দের খাবার  না,
এমন মানুষ পাওয়া  যাবে না।
মুগডালে আছে
ফাইবার,ফলেট, ভিটামিন,
 ম্যাঙ্গানিজ,ক্যালসিয়াম,ম্যাগনেসিয়াম।
মুগ ডালে কপার থাকায়,
এর প্রভাবে স্কাল্পের স্বাস্থ্যের উন্নতি ঘটায়।
 চুল উজ্জ্বল হয়, চুল পড়া কমে যায়।
মুগডাল, গ্রিন টি,অলিভ অয়েল, টকদই
মিশিয়ে চুলে লাগাতে পারেন
 তাহলে খুব দ্রুত উপকার পাবেন।
 মুগডালে প্রচুর আয়রন থাকায়,
এনিমিয়ার মত রোগ দৌড়ে  পালায়।
মুগ ডাল খেলে লোহিত রক্ত কণিকার
 উৎপাদন বেড়ে যায়।
বর্তমান সমাজে এমন অবস্থা হয়েছে,
 দিনদিন হার্টের রোগীদের সংখ্যা
লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
 মুগডালে প্রচুর পরিমাণে
অ্যান্টিঅক্সিডেন্ট আছে।
এ উপাদান রক্তচাপ
 স্বাভাবিক মাত্রায় নিয়ে আসে।
 ত্বকের সৌন্দর্য রক্ষায়,
নিয়মিত মুগ ডাল খাওয়া যায়।
 স্কিন ধীরে ধীরে খুব সুন্দর হয়,
 সেই সঙ্গে ত্বকের
 কালো দাগ বলিরেখা অদৃশ্য হয়ে যায়।
 নিয়মিত মুগ ডাল খেলে,
ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে চলে।
মুগ ডাল খেলে ফ্যাটি এসিডের
 ক্ষরণ বাড়িয়ে দেয়,
পাকস্থলীর কার্যক্ষমতা বাড়ায়,
ফলে বদহজম গ্যাসের সমস্যা দূর হয়।
মুগ ডালে ঠেসে ঠেসে ভরা
ক্যালসিয়াম থাকায়,
 হাড় শক্তপোক্ত হয়।
বুড়ো বয়সে যদি ভোগেন
হাঁটু ও কোমরের যন্ত্রণায়,
 মুগডাল নিয়মিত খেলে
অল্প সময়ে উপকার পাওয়া যায়।
মুগ ডাল খেলে ফলেকসিস্টোকিনিন
 নামক হরমোন ক্ষরণ বেড়ে যায়।
এ হরমোনটির যতই উৎপাদন হবে,
ততই  খুদা কমবে।
ফলে ওজন নিয়ন্ত্রণে চলে আসবে।
 মুগ ডালে প্রচুর পরিমাণে
পুষ্টিকর উপাদান থাকায়,
অতিরিক্ত মুগ ডাল খেলে
মাঝে মাঝে লুজ মোশন দেখাদেয়।

আরও পড়ুন

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।