জ্বালানি সংকট কাটাতে অন্তত দুই বছর লাগতে পারে: উপদেষ্টা জাহেদ
লালমোহনে ডিবি পুলিশের উপর হামলাকারী মিরাজ অবশেষে গ্রেফতার

ভোলার লালমোহনে ডিবি পুলিশের উপর হামলার ঘটনায় মামলার প্রধান আসামী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মো: মিরাজ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেল উপজেলার দালাল বাজার থেকে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান ও অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদের নেতৃত্বে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। মিরাজ লালমোহন পৌরসভা ১০নং ওয়ার্ড চরছকিনা এলাকার মোতালেব মাতবরের ছেলে এবং ওই ওয়ার্ড কাউন্সিলরের ছোট ভাই। মাদক ব্যবসায়ী মিরাজের বিরুদ্ধে ৬/৭ টি ইয়াবা মামলা রয়েছে। এর আগেও ২৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে মিরাজ।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট রাতে লালমোহন পৌরসভার ১০ নং ওয়ার্ডে মাদক উদ্ধার অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন কাওসার হোসেন (২৬) নামের এক গোয়েন্দা পুলিশ সদস্য। তার মাথায় মাদক ব্যবসায়ী মিরাজের সহযোগি মাসুম ইট দিয়ে পিটিয়ে থেতলে দেওয়াসহ ব্যাপক মারধর করে। কাওসার এখনো ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওইসময় মিরাজসহ তার সহযোগিদের বিরুদ্ধে মামলা হয়।
