ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা
ভোলা ও লালমোহনে ভোক্তা অধিকারের অভিযান ॥ ৬ ব্যবসায়ীর জরিমানা

ভোলা সদর ও লালমোহনের বিভিন্ন বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদপ্তর। এসময় সদরের দুইটি হোটেল এবং লালমোহনের ৪টি ঔষধের ফার্মেসীকে বিভিন্ন ধারায় জরিমানা করেন তারা। ৬ অক্টোবর দিনব্যাপী পৃথক পৃথক সময়ে এ অভিযান পরিচালনা করা হয়।
তথ্য সূত্রে জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে ও ভোলা জেলা প্রশাসক মহোদয়ের তত্ত্বাবধানে ও লালমোহন উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তায় ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান এর নেতৃত্বে জেলার ভোল সদর উপজেলার যুগীরঘোল ও লালমোহন উপজেলার মঙ্গলশিকদারের হাট, ধলীগৌড়নগর ও ইউনিয়ন হাসপাতাল সংলগ্ন বিভিন্ন এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয় তদারকিকালে ভোলা সদরের দি ঘোষ মিষ্টান্ন ভা-ার ও জৈনপুরী হোটেলকে রাস্তার পাশে খোলা পরিবেশে খাবার বিক্রয়ের অপরাধে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অন্যদিকে লালমোহন উপজেলায় ৪টি ফার্মেসীতে বিপুল পরিমান মেয়াদের লেভেল বিহীন কাটা ট্যাবলেট, ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রয়ের জন্য প্রদর্শনরত অবস্থায় পাওয়া যায়। উপরোক্ত ভোক্তা অধিকার ক্ষুন্নকারী কার্যক্রমের দন্ডস্বরূপ ভোক্তা অধিকার আইনে সূর্য মেডিকেল হলকে ৩৭ ধারায় ৫ হাজার, তারিন মেডিকেল হলকে ৫১ ধারায় ১০ হাজার, শান্তি মেডিকেল হলকে ৫১ ধারায় ১০ হাজার এবং রাফি মেডিকেল হলকে ৫১ ধারায় ২০ হাজার টাকাসহ সর্বমোট ৪৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়াও অভিযানকালে নিত্য পণ্যের বাজার, বেকারী, কসমেটিকস দোকান ইত্যাদি পরিদর্শন করা হয়। বিক্রেতাদের পণ্যের বিক্রয়মূল্য সম্বলিত মূল্যতালিকা প্রদর্শন, ক্রয় ভাউচার সংরক্ষণ করতে বলা হয় এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি না করার নির্দেশনা দেওয়া হয়। ক্রেতাদের মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে অনুরোধ করা হয়। অভিযানে ভোলা র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি সুদক্ষ টিম সার্বিক নিরাপত্তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
