বিদআত (ধর্মের ক্ষেত্রে নবরচিত) থেকে সাবধান

আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, “ইলম তুলে নেয়ার আগে তোমরা ইলম’কে যতœ কর। আর তোমরা বিদ’আত (নতুন কর্ম), বাড়াবাড়ি ও (খুঁটি-নাটি নিয়ে) গভীর চিন্তা-ভাবনা (বা ভেদ খোঁজা) থেকে দূরে থাক। বরং তোমরা প্রচীন পথ অবলম্বন কর। (দারেমী/১৪৪)। তিনি আরও বলেন, বিদ’আতে মেহনত করার চেয়ে সুন্নাতের উপর অল্প আমল অনেক ভাল। (আস সুন্নাহ/৩০ পৃষ্ঠা)।
* সাঈদ বিন যুবাইর (রহঃ) আল্লাহ্’র বাণী “ওয়া আ-মিলা ছলিহান ছম্মাহ্ ‘তাদা”- (অর্থাৎ, সৎকাজ করে ও সৎপথে অটল থাকে) এর ব্যাখ্যায় বলেন, “সুন্নাহ” ও জামা’আত অবলম্বন করে। (ল ইবানাহ-১/৩২৩, ১৬৫; লালকাঈ-১/৭১,৭২)।
* ইমাম আওযাই (রহঃ) বলেন, “সুন্নাহ” আমাদেরকে যেদিকে ঘুরায়, আমরা সেদিকে’ই ঘুরবো। (লালকাঈ-১/৬৪, ৪৭)।
* ইমাম আহমাদ (রহঃ) বলেন,”যারা খেয়াল-খুশী মত চলে (বিদ’আতী) তাদের কাছ থেকে কম-বেশী কিছু’ই লিখ না।বরং তোমরা সুন্নাহ (হাদীছ) ও আসার-ওয়ালাদের সাহচর্য গ্রহন করো। (সিয়ারু আ’লামিন নূবালা-১১/২৩১)।
