ভোলার তরুণ সাংবাদিক ইব্রাহিম আকতার আকাশের নানির ইন্তেকাল, ভোলার বাণী পরিবারের শোক
ভালোবাসার বস্তুকে দান করা

আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, “তোমাদের প্রিয় বস্তু (আল্লাহ্’র পথে) ব্যয় না করা পর্যন্ত তোমরা কিছুতেই প্রকৃত সওয়াব লাভ করতে পারবে না”-এ আয়াত যখন অবতীর্ণ হলো আবূ তালহা (রাঃ) বলেন, এ তো মহা সুযোগ। আমাদের প্রতিপালক আল্লাহ্ তা’আলা নিজেই আমাদের মাল থেকে চাচ্ছেন। তাই হে আল্লাহ্’র রসূল (সাঃ) ! আমি আপনাকে সাক্ষি রেখে আমার ” বায়রাহা” নামক বাগানটি আল্লাহ্’র জন্য দান করলাম।
বর্ণনাকারী বলেন, অতঃপর রসূলুল্লাহ (সা:) বললেন, তুমি তোমার এ বাগান তোমার আত্মীয়-স্বজনদের মধ্যে বন্টন করে দাও। আনাস (রাঃ) বলেন, তিনি এটি হাসসান বিন সাবিত ও উবাই ইবনে কা’ব (রাঃ)-এর মধ্যে বন্টন করে দিলেন। (সহীহুল বুখারী-১৪৬১; সহীহ মুসলিম-৯৯৮; নাসাঈ-৩৬০২)।
* আদী ইবনে হাতীম (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, একবার নবী (সা:) জাহান্নামের আগুনের কথা উল্লেখ করলেন। তারপর তাত্থেকে আশ্রয় চাইলেন এবং মুখ ফিরিয়ে নিলেন। পরে আবার জাহান্নামের আগুনের কথা উল্লেখ করলেন, তারপর তাত্থেকে আশ্রয় চাইলেন এবং তাঁর মুখ ফিরিয়ে নিলেন। তারপর নবী (সা:) বললেন “তোমরা জাহান্নামের আগুন হতে বাঁচো এক টুকরো খেজুর দিয়ে হলেও। আর যদি তা না পাও,তবে সুমিষ্ট ভাষার বিনিময়ে। (সহীহুল বুখারী-৬০২৩; মুসলিম-১০১৬)।
