সর্বশেষঃ

হালাল উপার্জন থেকে দান করতে হবে

সা’দ ইবনে আবি ওয়াক্কাছ (রাঃ) হতে বর্ণিত, আল্লাহ্’র রসূল (সা) বলেছেন, তুমি আল্লাহ্’র নৈকট্য লাভের উদ্দেশ্যে যা-ই ব্যয় করো না কেন, তোমাকে তার প্রতিদান নিশ্চিতরূপে প্রদান করা হবে।এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও, তারও। (সহীহুল বুখারী-৫৬; ইঃ ফাঃ-৫৪)।
* উকবাহ ইবনু হারিস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, একদিন আল্লাহ্’র রসূল (সাঃ) আসরের সলাত আদায় করে দ্রুত ঘরে প্রবেশ করলেন। অতঃপর বিলম্ব না করে বের হয়ে আসলেন। আমি বললাম বা তাঁকে বলা হলো, এমনটি করার কারণ কি ? তখন তিনি বললেন, ঘরে সদাকাহ্’র একখন্ড সোনা রেখে এসেছিলাম কিন্তু রাত পর্যন্ত তা ঘরে থাকা আমি পছন্দ করিনি। কাজেই তা বন্টন করে দিয়ে এলাম। (সহীহুল বুখারী-১৪৩০)।
* আবূ হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ (সাঃ) বলেছেন, এক ব্যক্তি তার হালাল কামাই থেকে একটি খেজুর পরিমাণ সদাকাহ্ করবে (আল্লাহ্ তা কবূল করবেন) এবং আল্লাহ্ কেবল পবিত্র মাল কবূল করেন আর আল্লাহ্ তাঁর ডান হাত দিয়ে তা কবূল করেন। এরপর আল্লাহ্ দাতার কল্যানার্থে তা প্রতিপালন করেন যেমন তোমাদের কেউ অশ্ব শাবক প্রতিপালন করে থাকে, অবশেষে সেই সদাকাহ্ পাহাড় বরাবর হয়ে যায়। (সহীহুল বুখারী-১৪১০; সহীহ মুসলিম-১০১৪)।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।