খুঁজিতেছি তোমা

মুন হোসেন
তপোবনে অবেলায়
সুর উঠে বেহালায়,
কান্নায় চরাচর
আকন্ঠ বিভোর।
পাল তোলা মনেতে
প্রজাপতি ডানাতে
বিনিদ্র সেই সুরে
খুজেছি দূর দূরে,
ঘুমিয়ে বারেবারে
আমি তো খুজেছি তারে।
চোখ রেখে দূরবীনে
মন ব্যথা চিনচিনে
খুজেছি সখা-রীতে
কত যে প্রেমহিতে।
কত যে অপরূপ
প্রকৃতি নিশ্চুপ,
সবুজের মাঝে,
নির্মল সেই সাজে,
আমি তো হয়েছি বোকা,
মনটা খেয়েছে ধোকা।
নদীতট কুলকুল
জীবনটা লাগে ভুল,
কেন যে দেখি তারে
নদীর কূল ধারে?
পঞ্চবটমূল
নীহরিকা পড়েছে দুল,
আমি তো ভেবে আকুল
দেখিতে তারে ব্যাকুল,
খুজেছি চারধারে
পাইনি কোথাও তারে।
ছাতিফাটা রোদ্দুরে,
প্রেমেরই আদুরে
মিটায়েছে পিপাসা
বাসনা-আশা।
তপোবনে প্রেমমালা
জুড়িয়েছে জ্বালা,
অধরে চোখের পানি
দেখি কার হাতছানি,
হারিয়ে খুজেছি মোরে
পাইনি মন তোরে।
লবঙ্গ দারুচিনি
সুগন্ধে ইনিবিনি,
হাসিয়া উঠেছে দেবী
আমি যে তারেই সেবি।
কাক ডাকা আলো ভোর
দেখি তারে দিয়া কর,
লজ্জায় চোখ মোর
বন্ধতে তোড়জোড়,
তাইতে চেয়েছি বাকে
সে হারায়েছে সেই ফাকে।
আমি প্রেম পিয়াসি
খুজিতেছি প্রেয়াসী,
নিশ্চুপ পুষ্পকলি,
তার সাথে চলি।
বিদায় বেলা তোমা খুজি
পাই নি তোমা তব বুঝি।
