চরসামাইয়ার সাবেক চেয়ারম্যান মুসা কালিমুল্লাহ্ মৃত্যু।। বিভিন্ন মহলের শোক

ফাইল ছবি

দ্বীপ জেলা ভোলার অন্যতম প্রবীণ ব্যক্তিত্ব বৃহত্তর চরসামাইয়া-ভেদুরিয়া-ভেলুমিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মুসা কালিমুল্লাহ আর নেই। মঙ্গলবার (২৩ জুন) নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১৫ বছর। তিনি ছেলে, মেয়ে, আত্মীয়স্বজন সহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার মাগরিব নামাজবাদ আলিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ব্যক্তি জীবনে মুসা কালিমুল্লাহ কয়েকবার বৃহত্তর চরসামাইয়া-ভেলুমিয়া-ভেদুরিয়া ইউনিয়নের ও চরসামাইয়া ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়া আলীনগর আজিজিয়া মাদ্রাসা স্কুল, চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
মহরমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মু. শওকাত হোসেন,  ভোলার বাণীর সম্পাদক মুহাং মাকছুদুর রহমান, জেলা বিএনপি নেতা ও সাবেক বাপ্তা চেয়ারম্যান শাজাহান মিন্টু মোল্লা, চরসামাইয়া ইউনিয়ন চেয়ারম্যান মহিউদ্দিন মাতাব্বর, আঞ্জুমান মুফিদুল ইসলাম ভোলা জেলার দাফন কাপন বিভাগের প্রধান হাফেজ বনি আমিন। পৃথক পৃথক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।