ভোলায় সাংবাদিক এইচ এম নাহিদের মা’র দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥
ভোরের কাগজের ভোলা জেলা প্রতিনিধি এইচ এম নাহিদের মমতাময়ী মা রুপজান বেগম এর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় মাগরিব বাদ বাড়ির পাশের ১৮৪ নম্বর উত্তর চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যাল মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত হন সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ীসহ স্থানীয় ও মরহুমার স্বজন এবং শুভাকাঙ্খীরা। জানাজার পূর্বে মায়ের রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া এবং ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন তার বড় ছেলে সাংবাদিক এইচ এম নাহিদ। এরপর পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় সমাহিত করা হয়।
এদিকে মরহুমার মৃত্যুতে দৈনিক ভোলার বাণীর সম্পাদক মন্ডলীর সভাপতি ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, প্রকাশক এ্যাডভোকেট বিথী ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদক ও চ্যানেল আই’র প্রতিনিধি হারুন অর রশীদসহ পুরো ভোলার বাণী পরিবার গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, মরহুমা বার্ধক্য জনিত কারণে শনিবার (২৫ জুলাই) ভোরে ভোলা পৌরসভার আলিয়া মাদরাসা সড়কের দলিল উদ্দিন নামে নিজ বাড়িতে জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে রেখেছেন।
