সর্বশেষঃ

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

লালমোহন প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমোহন উপজেলাধীন ১০ নং মোতাহার নগর ইউনিয়ন শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

লালমোহন উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক মো. বশির হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১১ সদস্যের এই কমিটি অনুমোদনের কথা জানানো হয়।

নবগঠিত কমিটিতে মো. শাহজাহাদা আহমেদ মিয়াজিকে আহ্বায়ক ও রাসেল বাচ্চু মাতাব্বরকে সদস্য সচিব করা হয়েছে ।

এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হোসেন মুন্সি, যুগ্ম আহ্বায়ক শাহিন আলম মতিন মাতাব্বর, মো. ফারুক হোসেন, মো. ফরহাদ হাওলাদার ও মো. ছালাউদ্দিন। সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মো. মহিউদ্দিন সুমন পাটওয়ারী, মো. জাহিদুল ইসলাম মিশু, মো. মনির ও মো. রাসেল।

নবগঠিত কমিটির নেতারা দলকে সুসংগঠিত করতে ও আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।