সর্বশেষঃ

ভোলায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

ভোলা শহরের পৌর এলাকার সিমানার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বাপ্তা ইউনিয়নের জামিরালতা এলাকার আবু ডাক্তার বাড়ি জামে মসজিদের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। যুবকের নাম ইউসুফ আলী (৪০)। সে ভোলা সদর উপজেলার তুলাতুলি গুচ্ছগ্রাম এলাকায় ১৪নং ঘরে বসবাস করতেন। তিনি দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফরিদাবাদ এলাকার মৃত রুহুল আমিনের ছেলে। পরিবারের সদস্যরা মরদেহটি ইউসুফ আলীর বলে শনাক্ত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মসজিদের পুকুরের মাঝখানে মানুষের মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি ইউসুফ আলীর বলে শনাক্ত করেছেন।
ভোলা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে সিআইডির একটি টিমও উপস্থিত রয়েছে। তিনি আরও জানান, ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভোলার বাণীকে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। খোঁজখবর নিয়ে জানা গেছে, ওই ব্যক্তির নাম ইউসুফ আলী (৪০)। তিনি দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফরিদাবাদ এলাকার মৃত রুহুল আমিনের ছেলে। তবে তিনি বর্তমানে ভোলা সদর উপজেলার তুলাতুলি গুচ্ছগ্রাম এলাকায় ১৪নং ঘরে বসবাস করতেন এমন তথ্য জানা গেছে।
এদিকে পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।