ভোলায় ভাড়া বাসা থেকে কোর্ট পুলিশের কনস্টেবল শাহাবুদ্দিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্যোগে দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন কার্যক্রমের উদ্বোধন

প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থনৈতিক স্বাবলম্বিতা ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভোলায় দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন এবং আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে তারা সমাজ ও অর্থনীতিতে আরও আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিকের উপপরিচালক মো. হাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ, উপজেলা সমাজকল্যাণ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, ভোলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু, পিসিসির নির্বাহী পরিচালক সিলভেস্টার গোমেজ, গ্রীন ডেইরির ব্যবস্থাপনা পরিচালক তাহসিন মাহমুদ এবং পিসিসির প্রকল্প ব্যবস্থাপক স্নিগ্ধা মৌ ঘোষ।
এ ছাড়া অনুষ্ঠানে সাজেদা ফাউন্ডেশন, আভাস, পদক্ষেপ ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আয়বর্ধক কার্যক্রমে সম্পৃক্ততা বাড়বে এবং স্থানীয় পর্যায়ে একটি টেকসই উদ্যোক্তা পরিবেশ গড়ে উঠবে।
অনুষ্ঠানের শেষে আনুষ্ঠানিকভাবে দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
