বাবাহারা শিক্ষার্থীর অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণে পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা নাঈম হাসান।

ভোলা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের এক বাবাহারা শিক্ষার্থীর ফরম পূরণে আর্থিকসহ প্রয়োজনীয় সহযোগিতা করেছেন কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাঈম হাসান।
আর্থিক সংকটের কারণে ওই শিক্ষার্থীর অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণে সমস্যা দেখা দিলে বিষয়টি জানতে পারেন নাঈম হাসান। পরে তিনি শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে ফরম পূরণের জন্য প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা করেন এবং সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করেন।
সহযোগিতা পেয়ে ওই শিক্ষার্থী নাঈম হাসানসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. এরশাদ এবং একই বিভাগের প্রভাষক মো. ইরফান আহম্মেদ।
নাঈম হাসান বলেন, আর্থিক সংকট কিংবা পারিবারিক সমস্যার কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন বাধাগ্রস্ত না হয়, সেজন্য তারা সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করছেন। ভর্তি, ফরম পূরণসহ শিক্ষাজীবনের বিভিন্ন প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখতে চান তারা।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের দিকনির্দেশনায় আমরা শিক্ষার্থীদের পাশে থেকে বিভিন্ন মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
নাঈম হাসান আরও বলেন, ছাত্ররাজনীতি শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা ও মানবিক প্রয়োজনে পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। একই সঙ্গে শিক্ষার্থীদের সামাজিক ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে উৎসাহ দেওয়া হচ্ছে।
ভোলা সরকারি কলেজের কোনো শিক্ষার্থী আর্থিক অসচ্ছলতার কারণে যেন শিক্ষা কার্যক্রম থেকে পিছিয়ে না পড়ে, সেজন্য ভবিষ্যতেও সাধ্য অনুযায়ী পাশে থাকার কথা জানান নাঈম হাসান।
