লালমোহনে ৫ পিস ইয়াবাসহ যুবক আটক

ভোলার লালমোহনে ৫ পিস ইয়াবাসহ মোঃ আরিফ হোসেন (২৫) নামের এক যুবক কে আটক করা হয়েছে।
জানা যায়, সোমবার (১লা জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই মোঃ মাহাবুব আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পৌর শহরের ওয়েষ্টার্ন পাড়ায় অভিযান চালিয়ে ওই এলাকার জাফর হাওলাদারের ছেলে আরিফকে ৫ পিস ইয়াবা সহ আটক করে লালমোহন থানা পুলিশের একটি চৌকস টিম।
এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর আটকের ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হবে বলে জানিয়েছেন।
