১৮ ফুট পর্যন্ত ঢেউ, ৩ নম্বর সংকেত: সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্ট গার্ডের
উপসর্গ ছাড়াই লালমোহনে করোনায় আক্রান্ত আরও দুইজন

ভোলার লালমোহনে নতুন করে আরও দুইজন করোনায় আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তদের একজনের বাড়ি উপজেলার লালমোহন ইউনিয়নের ১ নং ওয়ার্ডে অপরজনের বাড়ি পৌরসভার ২ নং ওয়ার্ডে। তাদের প্রথম জনের বয়স ২৬ এবং অন্যজনের বয়স ২৫ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মহসিন খান। এ নিয়ে লালমোহনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ জনে। এর মধ্যে একজনের মৃত্যু হয়।
তিনি বলেন, আক্রান্ত এই দুজনের মধ্যে করোনার কোনো উপসর্গ ছিলো না। ঢাকা থেকে এলাকায় আসায় তাদের গত ২৪ ও ২৬ মে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এরপর সোমবার দুপুরে ওই দুই যুবকের করোনার ফলাফল পজেটিভ আসে। শিগগিরই এদের শারিরীক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে।
