বরগুনা ও ভোলায় কোস্ট গার্ডের পৃথক অভিযান, ১২৯ পিস ইয়াবাসহ আটক ২
লালমোহনে ইটভাটা শ্রমিকদের ত্রাণ ও শিশুদের খাদ্য বিতরণ করলেন এমপি শাওন
ইটভাটা শ্রমিকদের ত্রাণ ও শিশুদের খাদ্য বিতরণ করছেন এমপি শাওন। ছবি: ভোলার বাণী।

ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহ্জ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেছেন দীর্ঘ লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় শ্রমিকদের পরিবার কষ্টে দিনাতিপাত করেছে। ত্রাণ বঞ্চিত এসব পরিবারকে সহায়তা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা করা হয়েছে। তিনি বলেন, সরকার সবার কাছে ত্রাণ পৌছে দিতে সাধ্যমত চেষ্টা করছে। পর্যাপ্ত ত্রাণ রয়েছে, পর্যায়ক্রমে সবাই সহায়তা পাবে।
শনিবার সকালে উপজেলার প্রায় পাঁচশত ইটভাটা শ্রমিকের মধ্যে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এমপি শাওন। এসময় তিনি বলেন আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের স্বার্থ রক্ষায় নিজের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। শেখ হাসিনার নিরলস পরিশ্রমে দেশবাসী সব সময় সুরক্ষিত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ পরবর্তী উপহার শিশু খাদ্য বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিয়েছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। শনিবার সকাল থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে লালমোহন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৩৮০ জন মায়ের হাতে এসব শিশু খাদ্য তুলে দেন তিনি।
এসময় অনান্যেন মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদল, লালমোহন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর প্রমূখ।
