রাজধানীতে ‘ব্লক রেইড’ অভিযান জোরদার, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১০৭ সদস্য গ্রেফতার
ধনিয়ায় ঘরে ঘরে যাচ্ছেন মহিলা মেম্বার প্রার্থী পারভীন বেগম, চাইছেন দোয়া

সকালের আলো ফোটার সাথে সাথেই শুরু হয় প্রচারণা। ধনিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের পথে পথে ঘুরছেন মহিলা মেম্বার পদপ্রার্থী পারভীন বেগম।
সকাল থেকে সন্ধ্যা—দিনভর প্রতিটি ঘরে ঘরে যাচ্ছেন তিনি। ভোটারদের দুয়ারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, চাইছেন সবার দোয়া ও সমর্থন।
পারভীন বেগম বলেন: ক্ষমতা নয়, আপনাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে চায়। আপনাদের সাথে নিয়েই আপনাদের অধিকার আদায়ে তিনি গড়ে তুলতে চায় একটি আধুনিক ওয়ার্ড।
এলাকার উন্নয়ন, নাগরিক সুবিধা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার আশ্বাস দিচ্ছেন এই প্রার্থী। ভোটাররাও নিজেদের প্রত্যাশা ও সমস্যার কথা তুলে ধরছেন তার কাছে।
স্থানীয় ভোটাররা বলেছেন, যিনি সুখ-দুঃখে পাশে থাকবেন, ওয়ার্ডের কাজকর্ম ঠিকমতো করবেন, তাকেই ভেবেচিন্তে ভোট দেব।
নির্বাচন ঘিরে ধনিয়া ইউনিয়নের এই ওয়ার্ডগুলোতে এখন বইছে প্রচারণার আমেজ।
