ভোলায় রাতভর এসআরবি’র তল্লাশি

ভোলায় নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতভর টহল ও তল্লাশি চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮ ভোলা ক্যাম্পের সদস্যরা।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে ভোলা সদর ও পরানগঞ্জ বাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেন এসআরবি’র সদস্যরা।
এ সময় সড়কে চলাচলরত মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজিসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালান তারা। পাশাপাশি যানবাহনের চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ এবং সন্দেহজনক গতিবিধির ওপর নজরদারিও করেন এসআরবি’র সদস্যরা।
যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে এনআরবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।
