ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায়

মাদারীপুর থেকে মায়ের সঙ্গে ভোলায় খালার বাড়িতে বেড়াতে এসে শাকিল নামে এক শিশু হারিয়ে গেছে। বর্তমানে শিশুটি ভোলা সদর উপজেলার ২ নম্বর ওয়ার্ডের চরছিফলী এলাকায় ভাই ভাই বেকারির কাছে অবস্থান করছে।
জানা গেছে, শিশুটি তার খালার বাড়ির ঠিকানা চিনতে পারছে না। এ কারণে তার পরিবারের সদস্য ও স্বজনদের সন্ধান পাওয়া যাচ্ছে না।
কোনো সহৃদয় ব্যক্তি শিশুটিকে চিনে থাকলে অথবা তার পরিবারের সন্ধান জানলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: 01784510944 শিশুটিকে দ্রুত তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
