ভোলায় রাগ করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ গোপাল চন্দ্র দে, সন্ধান চায় পরিবার
ভোলায় রাগ করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ গোপাল চন্দ্র দে, সন্ধান চায় পরিবার

ভোলার সদর উপজেলার বাপ্তা এলাকার পণ্ডিত বাড়ির গোপাল চন্দ্র দে নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত ১৩ নভেম্বর ২০২৬ বিকেলে রাগ করে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাচ্ছে না পরিবার।
পরিবারের সদস্যরা জানান, বাড়ি থেকে বের হওয়ার পর তাঁর সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।
কোনো সহৃদয় ব্যক্তি গোপাল চন্দ্র দের সন্ধান পেয়ে থাকলে অথবা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৯২৩-০৫৮৬০৭
নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার। পোস্টটি শেয়ার করে তথ্যটি ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে, যাতে তিনি দ্রুত পরিবারের কাছে ফিরে আসতে পারেন।
