ভোলায় রাগ করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ গোপাল চন্দ্র দে, সন্ধান চায় পরিবার
অভিনয়ে ব্যস্ত সময় পার করেছেন ভোলার ছেলে কাকা মাকসুদ

স্টাফ রিপোর্টার ॥ নাটক, ওয়েব সিরিজ ও চলচ্চিত্রের পাশাপাশি দেশি-বিদেশি নামিদামি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন ভোলার ছেলে অভিনেতা কাকা মাকসুদ। ইতোমধ্যে শতাধিক বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তিনি। বর্তমানে নগদ, টেলিটক, সানজি স্টেইনলেস স্টিল, জনক রাজ ধানের বীজ ও আনোয়ার সিমেন্ট শিট বিজ্ঞাপনে দেখা যাচ্ছে অভিনেতা কাকা মাকসুদকে। চলতি বছরের শেষ সময়ে এসে তিনি মোস্তফা সারওয়ার ফারুকীর গরু মার্কা ঢেউটিনসহ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন। দৈনিক ভোলার বাণীর সাথে একান্ত সাক্ষাতকারে তিনি এ সব কথা জানান।
বিকাশ, বাংলালিংক, রবি, ওয়ালটন, সিঙ্গার, আকিজ, প্রাণ গ্রুপ, পাঠাও, ফ্রেশ সিমেন্ট, আইডিইবি ফিন্যান্স, ইউসিবি ব্যাংক, এইচএসবিসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, জরুরি ৩৩৩ কল সেবা, ওমেরা এলপিজি গ্যাস ও বিডি বাংলাদেশের মতো কোম্পানির বিজ্ঞাপনে অভিনয় করে রীতিমতো দর্শকের মন কেড়েছেন কাকা মাকসুদ। সেই সঙ্গে চলতি বছরের রায়হান রাফী পরিচালিত ‘দামাল’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে।
মুক্তির অপেক্ষায় আছে তার আরও কয়েকটি সিনেমা। নতুন করে আরও ৫টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। ২০২৬ সালজুড়ে লাইট-ক্যামেরায় সময় পার করেছেন কাকা মাকসুদ। নতুন বছরটিও সমানতালে কাটবে বলে আশা করছেন তিনি। বলেন, ‘গেল বছরটি আমার জন্য বেশ ভালো কেটেছে। বিনোদনের সব মাধ্যমেই সরব ছিলাম। বিজ্ঞাপন, নাটক, সিনেমা, ওটিটি পন্ন্যাটফরমে অভিনয় করেছি। উল্লেখ্য, কাকা মাকসুদের বাড়ী ভোলা জেলার দৌলতখান উপজেলায়।
