লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলার লালমোহনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে লালমোহন উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত বিন সাদেক।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক, লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল মোঃ আজিজ শাহিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা হয়।
