ভোলায় ডিবির অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ভোলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হুমায়ুন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দিদার গলিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোলা জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় ডিবির এসআই মো. আবু ইউসুফ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় শামীম মিয়ার টিনশেড ভবনের সামনে পাকা রাস্তা থেকে হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হুমায়ুন ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ছোট আলগি এলাকার মৃত আব্দুল মতিন ও আমেনা বেগমের ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করে বিধি অনুযায়ী জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকের বিরুদ্ধে ভোলা জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
