সর্বশেষঃ

মনপুরায় ইউপি নির্বাচন ঘিরে ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুই প্রার্থীর সমর্থকদের হাতাহাতি

আব্দুর রহমান সোয়েব ,মনপুরা, প্রতিনিধি। ভোলার মনপুরায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে একই স্থানে দুই প্রার্থীর নির্বাচনী ব্যানার টাঙানো নিয়ে তাঁদের সমর্থকদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুই পক্ষের সমর্থকেরা ঘটনাস্থল ত্যাগ করেন।

সংশ্লিষ্ট দুই প্রার্থী হলেন মনপুরা উপজেলা বিএনপির সহসভাপতি মো. আব্দুল খালেক সেলিম মোল্লা এবং মনপুরা উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।