সর্বশেষঃ

ভোলায় তরুণ-তরুণীদের নিয়ে ‘সমতায় তারুণ্য’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভোলায় তরুণ-তরুণীদের অংশগ্রহণে জেন্ডারভিত্তিক সামাজিক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম সাক্ষরতা ও অ্যাডভোকেসি বিষয়ে এক দিনব্যাপী ‘সমতায় তারুণ্য’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎২৪ অক্টোবর কুইন আইল্যান্ড কিচেন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে ৩৬ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য ছিল ‘Inclusive Interactive Capacity Building Discussion on Gender Stereotypes, Digital Safety, Media Literacy and Advocacy’।
‎
‎প্রশিক্ষণে জেন্ডারভিত্তিক বৈষম্য ও প্রচলিত সামাজিক ধারণা দূরীকরণ, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ, গণমাধ্যমের সঠিক ও দায়িত্বশীল ব্যবহার এবং সামাজিক পরিবর্তনে তরুণ-তরুণীদের কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
‎
‎আয়োজকরা জানান, বর্তমান সময়ে তরুণ-তরুণীদের মধ্যে জেন্ডার সমতা, অনলাইন নিরাপত্তা ও গণমাধ্যম সাক্ষরতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তরুণ প্রজন্ম নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ, কার্যনির্বাহী সদস্য আবিদ হোসেন রাজু ও সুমাইয়া বেগম।
‎
‎প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জেন্ডার সমতা প্রতিষ্ঠা, ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, গণমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
‎
‎জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।