সর্বশেষঃ

ভোলায় জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় হোসাইনিয়া প্রিপারেটরি মাদরাসার শিক্ষার্থীদের সাফল্য

ইসলামী ফাউন্ডেশন ভোলা কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এ সাফল্য অর্জন করেছে ভোলার হোসাইনিয়া প্রিপারেটরি মাদরাসার শিক্ষার্থীরা। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে অংশ নিয়ে চার শিক্ষার্থী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে।

প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি বিভাগে সুবাইতা বিনতে সোহেল প্রথম স্থান অর্জন করে। উপস্থিত বক্তৃতা বিভাগে ইকরামা ওবায়েত চেষ্টা দ্বিতীয় স্থান অর্জন করে। এ ছাড়া হামদ-নাত বিভাগে তাইয়েবা ইসলাম তারান্নুম এবং রচনা বিভাগে নুহা আক্তার তৃতীয় স্থান অর্জন করে।

শিক্ষার্থীদের এ অর্জনে মাদরাসার শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তাঁদের এ সাফল্য প্রতিষ্ঠানের সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।

বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁদের মেধা, প্রতিভা ও জ্ঞানের উত্তরোত্তর বিকাশ কামনা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।