সর্বশেষঃ

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় শেকৃবির মীর মোহাম্মদ আলী

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) একুয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান অর্জন করেছেন। তাঁর এই আন্তর্জাতিক স্বীকৃতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

মীর মোহাম্মদ আলীর এ অর্জন তাঁর নিরলস গবেষণা, মেধা, নিষ্ঠা ও বৈজ্ঞানিক অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে এটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং একুয়াকালচার বিভাগের জন্যও একটি গৌরবজনক অর্জন।

গবেষণাক্ষেত্রে তাঁর অবদান দেশের উচ্চশিক্ষা ও গবেষণা অঙ্গনের সুনাম আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁর এ সাফল্য ভবিষ্যৎ গবেষক ও শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা এবং গবেষণায় আরও উৎসাহিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, মীর মোহাম্মদ আলী ভবিষ্যতেও তাঁর গবেষণা কার্যক্রম অব্যাহত রেখে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

তাঁর এ অসামান্য অর্জনে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।