দৌলতখানে ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
ভোলায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা, মণ্ডপ ১১৮টি

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে ভোলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, এ বছর ভোলা জেলায় মোট ১১৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে ৮২টি গুরুত্বপূর্ণ এবং ৩৬টি সাধারণ পূজামণ্ডপ রয়েছে।
মহালয়ার মধ্য দিয়ে গত ১০ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ভোলার সিভিল সার্জন ডা. মুহাম্মদ মনিরুল ইসলামসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।
সভায় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
