সর্বশেষঃ

ভোলা সদরে ‘দি এক্সিলেন্ট একাডেমি’র শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ সোহেল রানা ।। ভোলা সদরের মুসলিমপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠান ‘দি এক্সিলেন্ট একাডেমি’র শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমন্ত্রিত অতিথিবৃন্দ ও স্থানীয় সুধীজনদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে কেক ও ফিতা কেটে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
​
আজ শনিবার সকালে প্রতিষ্ঠানটি চত্বরে এই শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্জ রাইসুল আলম। দৈনিক অমৃতলোক-এর সম্পাদক এম.এ. আহাদ চৌধুরী তুহিনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাকসুদুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল গফুর, বিবা’র নির্বাহী পরিচালক প্রভাষক মোঃ মনিরুল ইসলাম সহ শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ‘দি এক্সিলেন্ট একাডেমি’র প্রধান শিক্ষক এইচ.এম. আবিদ আবদুল্লাহ।

​আলোচনা সভায় বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরবর্তীতে প্রতিষ্ঠানের সাফল্য ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।