ভোলায় ডিবির অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫

ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ২৮ হাজার ৩৫০ টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় জুয়া খেলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ১২টা ২০ মিনিটের দিকে রাজাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কন্দকপুর এলাকায় মো. টুলু চৌধুরীর ঘেরের পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) আব্দুল আজিজের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন মো. নূর ইসলাম (৪৫), মো. নাগর মৃধা (২৮), মো. রাশেদ (২৭), মো. হাসান (২৬) ও মো. মিলন চৌকিদার (৪৮)।
পুলিশ জানায়, অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ২৮ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভোলা জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত রয়েছে।
