সর্বশেষঃ

মনপুরায় উপজেলা পরিষদের খালি ভিটি বরাদ্দ, আবেদন ২৩ অক্টোবর পর্যন্ত

ভোলার মনপুরা উপজেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন খালি ভিটি বরাদ্দ দেওয়ার জন্য জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা প্রশাসন। আগ্রহী ব্যক্তিদের আগামী ২৩ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে গত ৮ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলা পরিষদের চতুর্থ শ্রেণির কর্মচারী ক্লাবের পেছনে এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পূর্ব পাশে থাকা খালি ভিটি বরাদ্দ দেওয়া হবে। এর মধ্যে কর্মচারী ক্লাবের পেছনের প্রতিটি ভিটির নির্ধারিত মূল্য এক লাখ টাকা এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পূর্ব পাশের প্রতিটি ভিটির মূল্য ৫০ হাজার টাকা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহীদের উপজেলা নির্বাহী কর্মকর্তা, মনপুরা, ভোলা বরাবর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে অফিস চলাকালীন সময়ে সংগ্রহ করা যাবে। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট ভিটির নির্ধারিত মূল্যের সমপরিমাণ টাকার পে-অর্ডার জমা দিতে হবে।

একজন আবেদনকারী কেবল একটি স্থানের জন্য আবেদন করতে পারবেন। একই পরিবারের একাধিক ব্যক্তি আবেদন করলে তাঁদের সব আবেদন বাতিল বলে গণ্য হবে। ভিটির সংখ্যা অনুযায়ী আবেদন বেশি হলে লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে। লটারিতে ভিটি না পাওয়া আবেদনকারীদের পে-অর্ডারের টাকা ফেরত দেওয়া হবে।

নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বরাদ্দসংক্রান্ত কার্যক্রম বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।