সর্বশেষঃ

ভোলায় বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, ৪ বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রির দায়ে ভোলায় চার বিক্রেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোলা পৌরসভার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ ব্যবস্থা নেওয়া হয়।

জেলা প্রশাসন, ভোলার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এলপিজি সিলিন্ডার বিক্রিতে সরকার নির্ধারিত মূল্য অনুসরণ নিশ্চিত করা এবং বাজার পরিস্থিতি তদারকির লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে চার বিক্রেতার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি অন্যান্য বিক্রেতাকে সরকার নির্ধারিত মূল্যে সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়া হয় এবং অতিরিক্ত দামে বিক্রি না করতে সতর্ক করা হয়।

ভোক্তাস্বার্থ সংরক্ষণ, বাজারে মূল্যস্থিতিশীলতা বজায় রাখা এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা

প্রশাসন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।