ভোলায় বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, ৪ বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা
মা ইলিশ সংরক্ষণে ভোলায় মেঘনা-তেঁতুলিয়ায় বালু উত্তোলন ও ড্রেজিং বন্ধের নির্দেশ

মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম-২০২৬ বাস্তবায়ন উপলক্ষে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সব ধরনের ড্রেজিং ও বালু উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়েছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিন ‘মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম-২০২৬’ বাস্তবায়ন করা হবে।
এই সময়ে নির্ধারিত নদী ও এলাকায় সব ধরনের ড্রেজিংসহ বালু উত্তোলন বন্ধ রাখার সরকারি নির্দেশনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভোলা জেলার আওতাধীন মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ড্রেজিং ও বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টিকে অতীব জরুরি উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডারকে পত্র দেওয়া হয়েছে।
