সর্বশেষঃ

ভোলা সরকারি কলেজে নবীনদের বরণ ও ম্যাগাজিন ‘দ্বীপালোক’ -এর মোড়ক উন্মোচন

ভোলা সরকারি কলেজে স্নাতক (সম্মান) ১ম বর্ষ ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ‘নবীন বরণ’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে । আজ বৃহস্পতিবার ​কলেজের ছায়াবীথি মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করে কলেজ প্রশাসন।

এতে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীল’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন ও শিক্ষক পরিষদের সম্পাদক নূর মোহাম্মদ মাসুদ।
আমন্ত্রিত অতিথির বক্তব্যে রাখেন, বাংলাবাজার কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশীদ, ভোলা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ । ভোলা সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. রুহুল আমীন জাহাঙ্গীর, উচ্চ মাধ্যমিক ভর্তি কমিটির আহ্বায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. রোকনুজ্জামান, স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি কমিটির আহ্বায়ক ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর বিধান কৃষ্ণ দাস, ভোলা সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. আবদুল হালিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল।

​এসময় বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে উন্নত ও আদর্শ চরিত্র গঠনের মাধ্যমে শিক্ষার্থীদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তরুণ প্রজন্মের হাত ধরেই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ তৈরি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজ উদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. এরশাদ, ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মো. এমরান হোসেন, ইংরেজি বিভাগের প্রভাষক কামরুন নাহার।

​পরে কলেজ ম্যাগাজিন-২০২৬ (দ্বীপালোক)-এর মোড়ক উন্মোচন করা হয় । আমন্ত্রিত অতিথি, কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ একযোগে এই ম্যাগাজিন উন্মোচন করেন এবং তা উপস্থিত সবার সামনে তুলে ধরেন। ২য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘটে।

​এসময় ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর স্বপন কুমার হালদার, প্রাণি বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামাল হোসেন, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. হুমায়ুন কবির, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হুমায়ুন কবির, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মো. হাবিবুল আহসান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মো. হাসান, পদার্থ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফজলে ইলাহী, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জামাল উদ্দীন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এ, কে, এম হাসান উল্ল্যাহ মিঠু, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. ইব্রাহীম খলিল, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহাব উদ্দিন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনির হাসান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক ইসহাক উদ্দিন রাসেল, আইসিটি বিভাগের প্রভাষক মো. আব্দুল্লাহ আল আমিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষা কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি, বিএনসিসি ও রোভার স্কাউট, কলেজ সাংবাদিক সমিতির সদস্যসহ নবীন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।