সর্বশেষঃ

বোরহানউদ্দিনে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ॥
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বোরহানউদ্দিন উপজেলার ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বোরহানউদ্দিন পৌরসভার দুইটি ওয়ার্ডে অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদেরকে ভোলার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন-ভোলা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান জিহাদ (২৯) ও বোরহানউদ্দিন পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সুমন পঞ্চায়েত (৩০)। বোরহানউদ্দিন থানার ওসি মো. আশ্রাব আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার দুপুরে বোরহানউদ্দিন পৌরসভার ৪ ও ৫নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো. মেহেদী হাসান জিহাদ এবং মো. সুমন পঞ্চায়েতকে গ্রেপ্তার করা হয়েছে। বোরহানউদ্দিন থানার ওসি মো. আশ্রাব আলী বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় সন্ত্রাস বিরোধী মামলা রয়েছে। পরে তাঁদেরকে ভোলার আদালতে পাঠানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।