লালমোহনে অপরাধ প্রতিরোধে বদরপুর ইউনিয়নে সচেতনতামূলক সভা

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর বাজারে অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) লালমোহন থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক মো. বাবুল পাঞ্চায়েত।
এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অপরাধ প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা এবং সামাজিকভাবে সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।
