সর্বশেষঃ

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সতর্ক থাকার আহ্বান

‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই লক্ষ্যকে সামনে রেখে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
ভাতা ও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কাজে নিয়োজিত কর্মীদের সহযোগিতা করতে এবং তথ্য দেওয়ার সময় সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য প্রদানের জন্য বলা হয়েছে। কোনো তথ্য গোপন বা বিকৃত না করার জন্যও অনুরোধ করা হয়েছে।

এছাড়া নাগরিকদের মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, নগদ, রকেট বা উপায়ের ওটিপি, পিন ও ব্যক্তিগত তথ্য কারও কাছে প্রকাশ না করার পরামর্শ দেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড বা ভাতা পাওয়ার জন্য কারও সঙ্গে

কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারক ও দালালদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ফ্যামিলি কার্ড বা ভাতা সংক্রান্ত যেকোনো বিষয়ে সরাসরি উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করতে হবে।
এ বিষয়ে শহর সমাজসেবা কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের ক্ষেত্রে কেউ যেন প্রতারণার শিকার না হন, সেজন্য সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। সঠিক তথ্য দিয়ে সংশ্লিষ্ট কর্মীদের সহযোগিতা করার পাশাপাশি কোনো ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।