সর্বশেষঃ

ডেঙ্গু প্রতিরোধে লালমোহনে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন

লালমোহন প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বাড়াতে ভোলার লালমোহনে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের করতোয়া আবাসনে এ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে ভোলা জেলা তথ্য অফিস।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর অংশ হিসেবে এ কর্মসূচি নেওয়া হয়।

চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে ডেঙ্গুর কারণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ভোলা জেলা তথ্য কর্মকর্তা শাহ আব্দুর রহিম নুরনবী বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।