ভোলায় বর্নাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ॥
‘সত্য ও সুন্দর প্রকাশে চ্যানেল আই’ আটাশে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে চ্যানেল আইয়ের আটাশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার রাতে ভোলার স্থানীয় পত্রিকা ‘দৈনিক ভোলার বাণী’র হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন লিটন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর যুগ্ম সম্পাদক মেহেদী হাসান সুমন, এনসিপির ভোলা সদর উপজেলা আহ্বায়ক নাসরিন জাহান এবং ‘আমরা ভোলাবাসী’র সদস্য সচিব মীর মোশারফ অমি প্রমুখ।
এছাড়া আরো বক্তব্য রাখেন ৩৯ নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদা আক্তার সুমনা, যুবদলের সভাপতি আব্দুল লতিফ টিটু, কৃষকদলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জুয়েল শাহা, চ্যানেল ওয়ান-এর জেলা প্রতিনিধি মোকাম্মেল মিশু, জাগরণী ফাউন্ডেশনের উপদেষ্টা শাহানাজ পারভীন চিনু, ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক হাসনাইন আহমেদ ও সহ-সাধারণ সম্পাদক আমির হামজাসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চ্যানেল আইয়ের ভোলা জেলা প্রতিনিধি ও দৈনিক ভোলার বাণী পত্রিকার সম্পাদক হারুন অর রশিদ এর শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। তিনি বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে সংবাদ, বিনোদন ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে চ্যানেল আই দেশের মানুষের আস্থা অর্জনে এগিয়ে আছে। সত্য ও সুন্দরকে তুলে ধরার অঙ্গীকার নিয়ে শুরু হওয়া এই পথচলা ভবিষ্যতেও আরও নিষ্ঠার সঙ্গে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আলোচনা সভা শেষে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে কেক কেটে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় বক্তারা চ্যানেল আইয়ের সাফল্য কামনা করেন এবং দেশের গণমাধ্যমে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সাংবাদিকতার চর্চা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানে চ্যানেল আইয়ের দীর্ঘ পথচলা, দেশের গণমাধ্যমে এর ভূমিকা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট আবৃত্তিকার মশিউর রহমান পিংকু।
