সর্বশেষঃ

মনপুরা উপজেলা বিআরডিবি নির্বাচনে চেয়ারম্যান হলেন মো. শেখ ফরিদ

আব্দুর রহমান সোয়েব,  মনপুরা প্রতিনিধি।

ভোলার মনপুরা উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. শেখ ফরিদ। বুধবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে মো. শেখ ফরিদ ৩২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পলাশ ফরাজি পেয়েছেন ২৬ ভোট। অপর প্রার্থী আব্দুল বাসেদ মাস্টার পেয়েছেন ১৬ ভোট।

ফলাফল অনুযায়ী, পলাশ ফরাজির চেয়ে ৬ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন মো. শেখ ফরিদ।

নির্বাচন শেষে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়। বিজয়ী হওয়ার পর মো. শেখ ফরিদ বিআরডিবির কার্যক্রম আরও গতিশীল করা এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

মনপুরা উপজেলা বিআরডিবির এ নির্বাচনে মোট ৭৪ ভোট পড়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।