সর্বশেষঃ

ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ইংরেজী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরিফুল ইসলাম রিয়াজ, ভোলার বানী।

বাগ্মিতা, বিশ্লেষণধর্মী চিন্তা ও নেতৃত্বের বিকাশ—এই লক্ষ্যকে সামনে রেখে ঐতিহ্যবাহী ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ইংরেজী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিদ্যালয়ের ইংরেজি ভাষা ক্লাবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার বিতর্কের বিষয় ছিল— সোশ্যাল মিডিয়া আমাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটায়। এতে বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিতর্কে শিক্ষার্থীরা যুক্তি, পাল্টা যুক্তি ও খণ্ডনের মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরে। প্রাণবন্ত এ বিতর্কে শিক্ষার্থীদের বাগ্মিতা, যুক্তিনির্ভর চিন্তা ও বিশ্লেষণী দক্ষতা ফুটে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খলিলুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান ও জামাল উদ্দিন।
প্রতিযোগিতার আহ্বায়ক ছিলেন নাজমুল হায়াত। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক হামিদ উল্লাহ, মোঃ রাসেল, ইশতিয়াক রহমান ও আসলাম গাজী।
সরকারি দল (প্রাভাতী শাখা) থেকে অংশ নেন—
১ম বক্তা ফায়াজ এয়াফি, ২য় বক্তা জুনায়েদ সামি, ৩য় বক্তা আশফাক আকিব এবং ৪র্থ বক্তা রাজিন হোসেন।
অপরদিকে বিরোধী দল (দিবা শাখা) থেকে অংশ নেন—
১ম বক্তা হিমেশ মন্ডল (৯-ক), ২য় বক্তা দীপ্ত চন্দ্র দাস, ৩য় বক্তা রাইয়ান এবং ৪র্থ বক্তা আবরার আহমেদ নাবিল।
এছাড়া খণ্ডন পর্বে অংশগ্রহণকারীরাও যুক্তি ও পাল্টা যুক্তির মাধ্যমে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন। এতে সরকারি দল বিজয়ী হন । সেরা বক্তা নির্বাচিত হন বিরোধী দলের হিমেশ মন্ডল
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বক্তব্য উপস্থাপনের দক্ষতা, যুক্তিনির্ভর চিন্তা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।