সর্বশেষঃ

ভোলায় অসুস্থ অসহায় নারীকে বরিশাল মেডিকেলে পৌঁছে দিল জাগরণ ফাউন্ডেশন

আরিফুল ইসলাম রিয়াজ, ভোলা

ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক অসহায় নারী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণ ফাউন্ডেশন, ভোলার উদ্যোগে ওই নারীকে বরিশালে নেওয়া হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়। এ সময় হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা মো. মামুন বিষয়টি জানতে পেরে জাগরণ ফাউন্ডেশন, ভোলার উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেন।

খবর পেয়ে সংগঠনটির একটি দল দ্রুত হাসপাতালে পৌঁছে অসুস্থ নারীর পাশে দাঁড়ায়। পরে পুলিশ কর্মকর্তা মো. মামুনের সঙ্গে সমন্বয় করে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন সংগঠনের প্রতিনিধিরা। রোগীর উন্নত চিকিৎসার প্রয়োজন বিবেচনায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এরপর জাগরণ ফাউন্ডেশন, ভোলার প্রতিনিধিরা ওই নারীকে ভোলা সদর হাসপাতাল থেকে বরিশালে নিয়ে যান। পাশাপাশি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর তাঁর চিকিৎসার ব্যবস্থা করতে প্রয়োজনীয় সহযোগিতা করেন।

জাগরণ ফাউন্ডেশন, ভোলার উপদেষ্টা শাহনাজ বেগম চিনু বলেন, “মানবতার সেবায়, অসহায় মানুষের পাশে”— এই লক্ষ্যেই জাগরণ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোর চেষ্টা সংগঠনটি অব্যাহত রাখবে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।