তজুমদ্দিনে খাশের হাটের সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ
ভোলায় ‘মা কেয়ার’ ডিজিটাল সিস্টেমে MMS বিতরণে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ

আরিফুল ইসলাম রিয়াজ, ভোলা
ভোলা সদর উপজেলায় গর্ভবতী মায়েদের মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টেশন (MMS) বিতরণ কার্যক্রম আরও কার্যকর করতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন ভোলার সিভিল সার্জন ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম। এতে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলামসহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
প্রশিক্ষণে ‘মা কেয়ার’ ডিজিটাল সিস্টেমের মাধ্যমে গর্ভবতী মায়েদের নিবন্ধন, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ এবং মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টেশন (MMS) বিতরণ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য ব্যবস্থাপনা ও সেবার আওতায় থাকা গর্ভবতী মায়েদের নিয়মিতভাবে সেবা দেওয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সংশ্লিষ্টরা জানান, ডিজিটাল পদ্ধতিতে গর্ভবতী মায়েদের তথ্য সংরক্ষণ ও সেবার ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর করা সম্ভব হবে। একই সঙ্গে প্রয়োজনীয় পুষ্টি সহায়তা নিশ্চিত করতে MMS বিতরণ কার্যক্রমে এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, গর্ভাবস্থায় প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা মা ও অনাগত শিশুর সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে মাঠপর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি সেবাগ্রহীতাদের তথ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা জরুরি।
