সর্বশেষঃ

ভোলা জেলা পুলিশের বিশেষ শাখা পরিদর্শনে স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি

ভোলা প্রতিনিধি

ভোলা জেলা পুলিশের বিশেষ শাখা (এসবি) পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি (পলিটিক্যাল উইং) এজাজ আহমেদ, পিপিএম-সেবা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) তিনি ভোলা জেলা পুলিশের বিশেষ শাখার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে তাকে স্বাগত জানান পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

পরিদর্শনকালে ডিআইজি বিশেষ শাখার সার্বিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।

এ সময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, গোয়েন্দা কার্যক্রম, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণসহ বিশেষ শাখার বিভিন্ন দায়িত্ব ও কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এজাজ আহমেদ। এসব কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে ভোলা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলা বিশেষ শাখায় কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।