সর্বশেষঃ

ভোলায় জিজেইউএসের পিপিইপিপি-ইইউ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান

ভোলায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) বাস্তবায়নাধীন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) পিপিইপিপি-ইইউ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) জিজেইউএসের প্রধান কার্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন অর্জন, বাস্তবায়নকালীন অভিজ্ঞতা ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিজেইউএসের নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বক্তব্য দেন সংস্থাটির পরিচালক (ইন্টারনাল ট্রেনিং ও মনিটরিং) হুমায়ুন কবীর, পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. মোস্তফা কামাল, অতিরিক্ত পরিচালক মো. খলিলুর রহমান, অতিরিক্ত পরিচালক (মনিটরিং) মো. আহসান উল্লাহ এবং প্রকল্পের উপপরিচালক ও সমন্বয়কারী মো. আবু বকর।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জিজেইউএসের অতিরিক্ত পরিচালক (এইচআরডি) মো. আজাদ হোসেন।

আলোচনায় প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা বাস্তবায়নকালীন বিভিন্ন অভিজ্ঞতা, অর্জন ও কার্যক্রমের নানা দিক তুলে ধরেন। প্রকল্পের কার্যক্রম শেষ হওয়ায় সংশ্লিষ্টরা নিজেদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। এ সময় অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠান শেষে পিএইচডি ডিগ্রি অর্জন করায় প্রকল্পের উপপরিচালক ও সমন্বয়কারী মো. আবু বকরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সংবর্ধনা দেন জিজেইউএসের নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।

অনুষ্ঠানে জিজেইউএসের প্রধান কার্যালয়ের কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা এবং সংস্থাটির বিভিন্ন প্রকল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।